শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ বছরের শিশু সিরাজুল মুনিরার মৃত্যু চট্টগ্রামের মীরসরাইয়ের নিমতলা দারুল আরকাম তালি’মুল কোরআন একাডেমি’র ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হঠাৎ পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে এমপি, প্রধান ফটকে তালা, চট্টগ্রামের মীরসরাইয়ে ৪২ বছর শিক্ষার আলো ছড়িয়ে প্রধান শিক্ষিকা লক্ষী রানীর অশ্রুসিক্ত বিদায় ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জে সমন্বিত কর্মপরিকল্পনা সভা শিক্ষার আলো ছড়িয়ে মার্শাল-আর্টে উপজেলা চ্যাম্পিয়ন হলদিয়া পাতাবাড়ি মডেল হাইস্কুল এবার লক্ষ্য কক্সবাজার জেলা পর্যায়ে চ্যাম্পিয়নশিপ সাংবাদিকতার মহান পেশা আবেগ নয় বিবেক দিয়ে চালাতে হবে, নয়তো জীবন সংহার সহ সাংবাদিক পেশায় জড়িতরা প্রতি পদে পদে মার খেতে বাধ্য হবে চট্টগ্রামের মীরসরাই উপজেলা পরিষদের আওয়ামী দলীয় সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ গ্রেপ্তার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ঘটনা পরকীয়ার আভাস চট্টগ্রামের ৯ নং মীরসরাই সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী রেজাউল করিম বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি

চট্টগ্রামের মীরসরাইয়ের নিমতলা দারুল আরকাম তালি’মুল কোরআন একাডেমি’র ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 

চট্টগ্রাম প্রতিনিধি, জিবিসি টিভি ও জিবিসি নিউজ : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার, জোরারগঞ্জ থানাধীন ২ নং হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলীর নিমতলায় অবস্থিত দারুল আরকাম তালি’মুল কোরআন একাডেমি’র উদ্যোগে ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় একাডেমি প্রাঙ্গণে দ্বিতীয় শ্রেণীর সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলাম এর সভাপতিত্বে এবং মাওলানা ইসমাইল হোসেন এর উপস্থাপনায় এ সময় শিক্ষা এবং শিক্ষাঙ্গন সহ পারিপার্শ্বিক দিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দৈনিক দিনকাল পত্রিকার মীরসরাই- উত্তর চট্টগ্রামে দায়িত্ব রত: নিজস্ব প্রতিনিধি ও জিবিসি টিভি চ্যানেল এর চট্টগ্রাম প্রতিনিধি এবং অত্র একাডেমির শিক্ষার্থীর অভিভাবক সাংবাদিক এম, এ কাশেম,
মীরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের গোলকের হাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ, বারইয়ারহাট পৌরসভাস্থ মাদ্রাসাতুল মাদীনাহ্ এর পরিচালক হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম, ফেনীর ছাগলনাইয়ার নিজকুঞ্জরা ফাযিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ইকরাম খান, অভিভাবক দাউদুল ইসলাম ও অভিভাবক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
সাংবাদিক এম, এ কাশেম তার আলোচনায় বলেন, অল্প ক’বছরে অত্র শিক্ষাঙ্গনটি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলোর দ্যুতি ছড়ানোর প্রশংসা করেন।
তিনি অতীতের মতো আগামী দিনে ও শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করন, শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান, পড়ালেখায় মনোনীবেশ সহ সকল শিশু শিক্ষার্থীদের শিক্ষার বিকাশ ঘটানোর নৈতিক দায়িত্ব পালনে সচেষ্ট থাকার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের মালিক এবং সকল শিক্ষক/শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান।
এ ছাড়া অন্যান্য আলোচনাকারীরা ও শিশু শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দারুল আরকাম তালি’মুল একাডেমির শিক্ষা সংক্রান্ত বিষয় এবং এর মালিক, শিক্ষক/শিক্ষিকাদের সঠিক দায়িত্ব পালন করে যাওয়ার প্রশংসা করেন।
পরে একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলাম এর তত্বাবধানে আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে ফলাফল সংক্রান্ত বিষয়ে ভালো করায় ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত: শিক্ষার্থীদের অভিভাবকরা ও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page