সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ঘিরে তোলপাড় মরার পরও ভরসা নেই’, তাই নিজের কবর বানিয়ে রাখলেন মা চট্টগ্রামের মীরসরাইতে নামখায়াস্তের সাংবাদিক নামধারীদের আরো একটি প্রেসক্লাব উদ্বোধন করলেন বিএনপি নেতারা! মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় দুই মহিলা হতাহত হয়েছেন মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে হত্যার ঘটনায় ৩ আসামি গ্রেফতার, উদ্ধার চাপাতি মহম্মদপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর বার্তা *ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন নেশা জাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক।। নান্দলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ১৫ জুলাই-২০২৬ খ্রী: বুধবার,বিএমএসএফ-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। টানা ভারী বর্ষণে চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চল ডুবন্ত, রাতের অবস্থা ভয়াবহ’র দিকে ধাবিত, বসবাসকারীরা ভীতসন্ত্রস্ত

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার ৩০

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩০ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় দুজন দালালকে আটক করা হয়। উদ্ধার করা রোহিঙ্গা নাগরিকদের মধ্যে ৬ জন পুরুষ, ১৭ নারী ও ৭ শিশু রয়েছে।

 

গ্রেপ্তার হওয়া দুই দালাল হলেন উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার হাবিব উল্লাহর ছেলে মহিবুল্লাহ (২০) ও হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার আবদুল করিমের ছেলে মো. হুমায়ুন (১৮)।

 

বৃহস্পতিবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপ ঘোলারচর ও বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো.আছাদুদ জামান চৌধুরী বলেন, একটি মানব পাচার চক্রের সদস্যরা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে কিছু লোকজন সংগ্রহ করে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করছিলেন। বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ খবর পেয়ে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলারচর ও বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া এলাকায় টহল জোরদার করে। পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page