বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত ব্যক্তির কাজা রোজা অন্য কেউ রাখতে পারবে? গাইবান্ধায় পুকুরে বিষ দিয়ে ৩০০ মণ মাছ নিধনের অভিযোগ ঈদ যাত্রা স্বস্তির করতে ছুটি বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি শ্রীপুরে মহাসড়কের লেন দখল করে বাজার ইজারা, প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের নীতিমালা সংশোধনের দাবি সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ রাস্তায় গতির ঝড় তুলে শাস্তি পেলেন ধোনি ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

মানুষকে বিনয়ী করে যে গুণগুলো

চারটি অনুপম এমন গুণ আছে, যেগুলো সাধারণত কোনো নীতিবান বিনয়ী ব্যক্তির মধ্যে পাওয়া যায়। নবীজির মধ্যে গুণগুলো ষোলোআনা বিদ্যমান ছিল। সেগুলো হলো—

অসুস্থ মানুষের সেবা-শুশ্রূষা: নবী (সা.) ধনী-নির্ধন নির্বিশেষে সবার খোঁজখবর নিতেন। কেউ অসুস্থ হওয়ার সংবাদ পেলে নিঃসংকোচে ওই ব্যক্তির শুশ্রূষা করার জন্য যেতেন। এমনকি একবার তাঁর এক ইহুদি খাদেম অসুস্থ হলে তাঁরও শুশ্রূষা করেন নবীজি। চাচা আবু তালিব ইসলাম গ্রহণ করেননি; তবুও তাঁর শুশ্রূষা করতে কখনো দ্বিধা করেননি।
জানাজায় অংশগ্রহণ: নবীজি মানুষের জানাজায় শরিক হতেন। নিজেই জানাজার সালাত পড়াতেন। জানাজার পর মরদেহ নিয়ে গোরস্তান পর্যন্ত হেঁটে যেতেন এবং দাফনকাজে শরিক হতেন। একবার মসজিদে নববির ঝাড়ুদাতা এক নারী রাতে ইন্তিকাল করেন। রাতে নবীজির কষ্ট হতে পারে এ আশঙ্কায় তাঁকে সংবাদ দেওয়া হয়নি। নিজেরাই ওই নারীর কাফন-দাফনের কাজ সম্পন্ন করেন সাহাবিরা। পরে এ সংবাদ শুনে নবীজি অসন্তুষ্টি প্রকাশ করেন এবং ওই নারীর কবরে গিয়ে জানাজা পড়ে আসেন।
যে কারও নিমন্ত্রণ গ্রহণ করা: ধনী-দরিদ্র সবার নিমন্ত্রণ কবুল করা উচিত। গরিব মানুষের নিমন্ত্রণ গ্রহণ করা এবং তাঁদের কথা শোনা অন্যতম ভালো গুণ। প্রিয়নবী (সা.) সব মানুষের বক্তব্য শুনতেন। কোনো ক্রীতদাসও যদি তাঁকে নিজ প্রয়োজন সমাধা করতে ডাকত, তিনি নিঃসংকোচে চলে যেতেন। একে আত্মমর্যাদায় আঘাত বিবেচনা করতেন না।

নিম্নমানের বাহনে আরোহণ: প্রিয়নবী (সা.)-এর জন্য উট, ঘোড়া ইত্যাদি উন্নত বাহনের ব্যবস্থা ছিল। তবুও তিনি বিনয় প্রকাশার্থে গাধা ও খচ্চরের পিঠে সাওয়ার হতেন। একে নিজের জন্য অপমানজনক মনে করতেন না। খায়বার যুদ্ধ, বনু কুরায়জা ও বনু নাজির যুদ্ধে তিনি মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি হিসেবে রণাঙ্গন পরিচালনা করেন। সেখানে তাঁর বাহন ছিল সামান্য একটি গাধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page