বর্তমানে অতি জনপ্রিয় একটি সবজি ক্যাপসিকাম। ক্যাপসিকাম মূলত বেল পেপার বা মিষ্টি মরিচ নামে পরিচিত। ক্যাপসিকাম লাল, হলুদ, সবুজ, কমলা ও বেগুনি রঙের হতে পারে এবং এর স্বাদ সাধারণত মিষ্টি ও হালকা ঝালযুক্ত হয়। এটি বিভিন্নভাবে রান্না করা হয়ে থাকে, সালাদ, স্যুপ ও চাইনিজ খাবারে ব্যবহৃত হয়। এটি শুধু খাবারের স্বাদ বৃদ্ধি করে না, স্বাস্থ্য রক্ষায়ও অসাধারণ ভূমিকা রাখে।
চলুন জেনে নিই স্বাস্থ্যরক্ষায় ক্যাপসিকামের ভূমিকা। এ বিষয় সম্পর্কে জানিয়েছেন ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পুষ্টিবিদ মাহফুজা নাসরিন শম্পা।
তিনি জানান, ক্যাপসিকাম খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে শরীর পাবে প্রয়োজনীয় পুষ্টি এবং অনেক রোগের ঝুঁকি কমবে। তাই সুস্বাস্থ্য ধরে রাখতে এটি খাদ্যতালিকার রাখা উচিত।