মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

পাকিস্তানের আশা বেঁচে আছে বাংলাদেশের ম্যাচে

টানা দুই জয়ের পরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ভারত। এক পা দিয়ে রেখেছে বলতে হচ্ছে, কারণ এখনই ভারতকে সেমিফাইনালে বলা যাচ্ছে না। আবার পাকিস্তান প্রথম দুই ম্যাচে হারের পর তাদেরকেও বিদায় বলা সম্ভব না। বাংলাদেশ আর নিউজিল্যান্ডের আজকের ম্যাচের দিকে তাকিয়ে আছে মোহাম্মদ রিজওয়ানের দল।
গ্রুপ ‘এ’-তে চার দলের সব সমীকরণই নির্ভর করছে সোমবার বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচের উপর। এই ম্যাচে বাংলাদেশ জিতলে চার দলের জন্যই সেমিফাইনালের লড়াই থাকবে উন্মুক্ত। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারাতে পারলে ২৭ তারিখ দেখা যাবে আরেক বড় ম্যাচ। আর কিউইরা জিতলে সব উত্তেজনা শেষ।

এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে ভারতের মতো তাদেরও পয়েন্ট হবে ৪। শেষ ম্যাচে বাংলাদেশ জিতলেও তাদের পয়েন্ট হবে ২। সেক্ষেত্রে কোনো সুযোগই থাকছে না শান্তদের সামনে। পাকিস্তানকেও তাই আজকের ম্যাচের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের দিকে। টাইগাররা জয় পেলেই যে সেমিফাইনালের ক্ষীণ আশা টিকে থাকছে তাদের।
সেক্ষেত্রে পাকিস্তানের লক্ষ্য থাকবে ২৭ তারিখ বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর। এরপর নিউজিল্যান্ডকে ভারত হারালেই তিন দলের পয়েন্ট হবে সমান ২। রানরেটের হিসেবে পাকিস্তান তখন যেতে পারে সেমিতে।
অন্যদিকে, বাংলাদেশ যদি শেষ দুই ম্যাচ জিতে এবং ভারতকে যদি শেষ নিউজিল্যান্ড হারায় তাহলে তৈরি হবে আরেক জটিল সমীকরণ। তখন বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড– তিন দলের পয়েন্ট হবে ৪। নিট রান রেটে এগিয়ে থাকা দুই দল যাবে সেমি-ফাইনালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page