মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের কাছে ৬ উইকেটের হার দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে বাংলাদেশ। যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেমিফাইনালের টিকিট পেতে দ্বিতীয় ম্যাচটিতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড।

ভারতের কাছে প্রথম ম্যাচে হারের ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিউইদের কাছে হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়বে বাংলাদেশ।

টিকে থাকার ম্যাচে একাদশে দুই পরিবর্তন রয়েছে বাংলাদেশের। সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিবের জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা।

অন্যদিকে, স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে এবারের আসরের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতে সেমির পথে এগিয়ে থাকতে চায় তারাও। ‘এ’ গ্রুপের আরেক দল ভারত এরই মধ্যে টানা দুই জয়ে সেমির পথে এক পা দিয়ে রেখেছে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে নামছে নিউজিল্যান্ডও। নাথান স্মিথের জায়গায় একাদশে ফিরেছেন কাইল জেমিসন। ডেরিল মিচেলের পরিবর্তে খেলছেন রাচিন রবীন্দ্র।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ

উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইলিয়াম ও’রোরকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page