শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

এসিসিএ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো লিডারশিপ সিম্পোজিয়াম

অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশ সফলভাবে আয়োজন করল বিপিও, গ্লোবাল ট্যালেন্ট ট্রেন্ডস এবং টেকসই উন্নয়ন বিষয়ক থট লিডারশিপ সিম্পোজিয়াম।
গত শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ সিম্পোজিয়ামে প্রায় ২০০ সিনিয়র কর্মকর্তা, এসিসিএ সদস্য, শিল্প নেতা, নীতিনির্ধারক এবং বিশেষজ্ঞরা অংশ নেন। তারা হিসাব ও অর্থায়নে বিজনেস প্রসেস আউটসোর্সিং, গ্লোবাল ট্যালেন্ট ট্রেন্ডস এবং টেকসই উন্নয়ন রিপোর্টিং-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন, যা পেশার বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিম্পোজিয়ামে বিভিন্ন বিশ্লেষণধর্মী আলোচনা, মূল বক্তব্য উপস্থাপনা এবং প্যানেল সেশন অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ও নতুন সুযোগ সম্পর্কে ধারণা প্রদান করে। অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন এফসিসিএ প্রমা তপশী খান, কান্ট্রি ম্যানেজার, এসিসিএ বাংলাদেশ। তিনি এসিসিএর থট লিডারশিপ এবং শিল্পের মূল অংশীদারদের মধ্যে সহযোগিতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
সিম্পোজিয়ামের তৃতীয় ও শেষ সেশনটি কর্পোরেট স্বচ্ছতা এবং টেকসই উন্নয়নের ভূমিকা নিয়ে আলোচিত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান অর্থ কর্মকর্তা এ জি এম সাত্তিক আহমেদ শাহ সেশনের সূচনা বক্তব্য রাখেন।

মূল বক্তব্য উপস্থাপন ও প্যানেল আলোচনায় নেতৃত্ব দেন মীর সাজেদ-উল-বাশার। প্যানেল আলোচনায় অংশ নেন লোপা রহমান, মো. মাহবুবুর রহমান, রাকিবুল ফাইয়াজ এবং মো. ইকরামাহ। এই সিম্পোজিয়ামটি এসিসিএ বাংলাদেশের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে, যা পেশাজীবীদের নতুন দক্ষতা অর্জন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে সহযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page