মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ভারতে ভয়াবহ তুষারধস: বরফের নিচে আটকা ৫৭ জন শ্রমিক

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসের ফলে বরফের নিচে আটকা পড়েন ৫৭ জন । তাদের মধ্য থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ।
গত দুই দিন ধরেই প্রবল তুষারপাত হচ্ছিল উত্তরাখণ্ড জুড়ে। গতকাল শুক্রবার সকালে সেটি তুষারধসে পরিণত হয়।

উত্তরাখণ্ডের মানা এবং ঘাস্তোলিকে সংযোগকারী সড়কের ওপর তুষারধসের ঘটনাটি ঘটে। এ ঘটনায় বরফের নিচে আটকা পড়া সবাই নির্মাণশ্রমিক। ঘটনাস্থলে তাদের উদ্ধার অভিযান চলছে।
গত ৪৮ ঘণ্টায় প্রবল তুষারপাতের জেরে হিমবাহে ধস নামে। হিমাবাহের কাছে যে এলাকায় নির্মাণকাজ চলছিল তুষারধসের জেরে সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের পক্ষ থেকে সেখানকার বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

এছাড়াও জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি উঁচু এলাকায়ও তুষারধসের সতর্কতা জারি হয়। জনগণকে উঁচু এলাকায় যেতে নিষেধ করা করে হয়েছে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার এবং তুষারধসপ্রবণ এলাকায় ভ্রমণ করতে যেতে বারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page