মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

খেজুর দিয়ে ইফতারের উপকারিতা

খেজুর দিয়ে রোজা ভাঙার প্রচলন রয়েছে বিশ্বজুড়েই। ধর্মীয় তাৎপর্য তো রয়েছেই, পাশাপাশি মেডিক্যাল সায়েন্সেও এর দারুণ সব উপকারিতা রয়েছে। ফাইবার, পটাসিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ খেজুর ইফতারে খেলে কী কী উপকার পাবেন জেনে নিন।
খেজুরে থাকা প্রাকৃতিক মিষ্টিতে প্রধানত গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ আছে, যা দ্রুত রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে তাৎক্ষণিক শক্তি জোগায়। তাই সারা দিন রোজা রাখার পর খেজুর খেলে শরীর দ্রুত সতেজ ও সবল হয়ে ওঠে।
হজমে সহায়ক খাবার এটি। অনেকক্ষণ না খেয়ে থাকার পর ভাজাপোড়া বা মসলাদার খাবার খেলে বদহজম হওয়ার সম্ভাবনা থাকে। খেজুর খেলে সে ভয় নেই। এটি খুব সহজে হজম হয়ে যায়।
খেজুরকে বলা হয় আঁশ, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিনের মতো অতি প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদানের ‘পাওয়ার হাউস।’ এসব পুষ্টি উপাদান শরীরের ক্ষয়পূরণ করে।

রোজায় অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যায়। নিয়মিত খেজুর খেলে এসব সমস্যা থেকে দূরে থাকা সম্ভব।
সারা দিন পানি না খাওয়ার ফলে শরীরে যে ঘাটতি থাকে, তা পূরণ করে খেজুরে থাকা পানি। শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং রোজার সময় পানিশূন্যতা রোধ করে ফলটি।
কার্বোহাইড্রেট সমৃদ্ধ খেজুর খেলে সারাদিনের কার্বোহাইড্রেটের চাহিদার অনেকটুকুই মেটানো সম্ভব।
সারাদিন না খেয়ে থাকার পর অনেকেই ইফতারে অতিরিক্ত খেয়ে ফেলেন। এতে অস্বস্তিসহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইফতারে খেজুর খেলে অতিরিক্ত ক্ষুধা হয় না। ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়া ও অতিরিক্ত পরিমাণে খাওয়ার প্রবণতা কমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page