সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র সচিব

বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার দ্বিতীয় বিদেশ সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার কাজান শহরে ২২-২৪ অক্টোবর ব্রিকস সম্মেলন হবে। পররাষ্ট্র সচিব ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করতে রাশিয়া যাবেন। ২৪ অক্টোবর ব্রিকস সম্মেলনের কর্ম অধিবেশনে তার বক্তৃতা করার কথা রয়েছে। সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র সচিবের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কয়েকটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকার এক‌টি কূটনৈতিক সূত্র বলছে, চলতি বছরের জুনে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ব্রিক‌সের সদস্যপদ পে‌তে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়েছিল, সদস্যপদ দেওয়া সম্ভব না হলেও যেন অংশীদার দেশ হিসেবে বাংলাদেশকে বিবেচনা করা হয়। এবারের সম্মেলনে সদস্যপদ পাওয়ার বিষয়‌টি তুলবে। সে‌টি না হলেও অংশীদার করার অনুরোধ জানাবে বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর জসীম উদ্দিন চলতি মাসে প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যান। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। পাশাপাশি পররাষ্ট্র সচিব ওয়াশিংটন সফর করেন, সেখানে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page