বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সম‌র্থনের আশ্বাস অস্ট্রেলিয়ার

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সম‌র্থনের কথা জা‌নিয়েছেন ঢাকা সফররত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন এ কথা জানান অস্ট্রেলিয়ান মন্ত্রী।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ এই সময়ে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে অস্ট্রেলিয়া।
বৈঠকে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসন উপস্থিত ছিলেন।

বৈঠ‌কে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুদিনের সফরকালে বাংলাদেশের অধিকারে থাকা সমুদ্র অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি ও কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকসহ একাধিক ডকুমেন্ট সই হওয়ার কথা রয়েছে।

সফরকালে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করার কথা র‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page