রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

সাফ জয়ী নারী ফুটবল দলকে তারেক রহমানের অভিনন্দন

সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অভিনন্দন বার্তায় তারেক রহমান বলেন, দুই বছর আগে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। আজ আবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল লালসবুজের অদম্য মেয়েরা। এই বিজয়ে আমরা সবাই উচ্ছ্বসিত-দেশের ফুটবলে যা নতুন এক ইতিহাস।

তারেক রহমান আরও বলেন, বড় কোনো শিরোপা জিতে সেটি ধরে রাখার কীর্তি অর্জন করেছেন সাবিনা খাতুনের নেতৃত্বে আমাদের মেয়েরা। এই শিরোপা অর্জনে আমি ব্যক্তিগতভাবে ও দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ দল এই শিরোপা অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে উত্তরোত্তর আরো উন্নতি করবে।
পাশাপাশি দেশের ফুটবলের গৌরব ফিরিয়ে আনতে খেলোয়াড় ও কর্মকর্তার আরও গঠনমূলক ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page