রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

শিল্পপতির সঙ্গে ঘনিষ্ঠ কৃতি, প্রেম জল্পনা তুঙ্গে

বেশ কিছু দিন ধরে জল্পনা ছিল লন্ডন প্রবাসী শিল্পপতি কবির বাহিরার সঙ্গে সম্পর্কে আছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে অনেকদিনই ‘সিঙ্গেল’ তকমা নিয়েই ছিলেন অভিনেত্রী। তবে গত জুলাইয়ে কৃতির সম্পর্ক নিয়ে শুরু হতে থাকে জল্পনা। এবার সেই জল্পনায় যেন আরও আগুন! ছুটি কাটাতে শিল্পপতি প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা গেল কৃতিকে। যা স্পষ্ট করে- গুঞ্জন নয়, সম্পর্কেই আছেন তারা।
এবারের দীপাবলিতে পরিবারের সঙ্গে পালন করেছিলেন কৃতি। তবে সে উদযাপনে শামিল হয়েছিলেন অভিনেত্রীর একেবারেই ঘনিষ্ঠরা। সেখানেই দেখা মেলে কবির বাহিয়াকে। সে ছবি থেকেই স্পষ্ট হয় তাদের প্রেম জল্পনা।

এবার যেন সেই জল্পনা তুঙ্গে উঠল, যখন ট্যুরে গিয়ে একসঙ্গে দেখা গেল কৃতি-কবিরকে। সম্প্রতি যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। দেখা যায়, কৃতির পরনে কালো শর্টস ও কালো টপ। তার উপরে চাপিয়ে নিয়েছেন রংচঙে জ্যাকেট। পায়ে স্নিকার্স। বিমানবন্দরে হাজির কৃতি। ধরা পরেন ছবিশিকারিদের ক্যামেরায়। তবে নেটিজেনদের চোখ তো আর এড়ানো যায় না, সেখানে কৃতির বেশ কাছাকাছি অবস্থানে দাঁড়িয়ে কবির। তার পরনে কালো টিশার্ট ও ডেনিম প্যান্ট। তা দেখে নেটিজেনরা প্রশ্ন তোলেন, দীপাবলির পর এবার একসঙ্গে কাটিয়ে তারা ছুটি কাটাতে চলেছেন নিশ্চয়ই!
জানা গেছে, জন্মদিনে মাইকোনস নামে গ্রিসের এক দ্বীপে ছুটি কাটাতে যান কৃতি। সেখানকার এক গেটওয়েতে কবিরের সঙ্গে একফ্রেমে দেখা যায় অভিনেত্রীকে। শুধু তাই নয়, একটি পার্টিতে বেশ ঘনিষ্ঠভাবেও কাটাতে দেখা যায় কৃতি ও কবিরকে। তাদের অজান্তেই সেখানে উপস্থিত কেউ ছবি তুলেছেন। সে থেকেই ধরে নেওয়া হচ্ছে, কবিরের সঙ্গেই সম্পর্কে আছেন কৃতি।
কৃতির অভিনীত শেষ ছবি ‘দো পত্তি’ মুক্তি পেয়েছে সম্প্রতিই। ছবিটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন কৃতি। অভিনয় প্রশংসিত হলেও ছবিটির সমালোচনা হচ্ছে নেটমাধ্যমে। এই ছবিতেই পুলিশের চরিত্রে অভিনয় করেছেন কাজল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page