রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

নোরা ফাতেহির গুণমুগ্ধ ভক্তের সংখ্যা লক্ষাধিক

বলিউডে নিজের অভিনয় এবং নৃত্য শৈলীর দিয়ে সকলকে যিনি মোহিত করে রেখেছেন, তিনি হলেন নোরা ফাতেহি। আজ নোরা ফাতেহির গুণমুগ্ধ ভক্তের সংখ্যা লক্ষাধিক। তবে এই যাত্রা খুব একটা মসৃণ ছিল না অভিনেত্রীর। বলিউডের পদার্পণ করার আগে ঠিক কী কী হয়েছিল তার সঙ্গে, সম্প্রতি সেই কথাই সকলের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি।
অভিনেত্রীর তখন বয়স ২২ বছর। কানাডা থেকে পা রাখেন ভারতে। বলিউডে নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন নিয়ে তিনি কাজ খোঁজা শুরু করেছিলেন। কিন্তু বাস্তব চিত্রটা যে একেবারে অন্যরকম তা বুঝতে অনেকটাই সময় লেগে যায় তার। কাউকে না জেনে প্রায়শই ভুল মানুষকে বিশ্বাস করে ফেলতেন তিনি।

নোরার কথায়, তখন কাজ দেওয়ার বিনিময়ে অনেকেই সঙ্গ আশা করতো। কোনও কিছুই বিনামূল্যে হয় না, তা বুঝতে অভিনেত্রীর অনেকটা সময় লেগে যায়। যখনই কোনও ব্যক্তি নোরাকে সাহায্য করতে আসতেন, তখন তার মনে হতো যারা ঈশ্বরই তাকে পাঠিয়েছেন। বোকার মতো তাকে অনুসরণ করতেন তিনি।
বারংবার প্রত্যাখ্যান এবং ভীতিকর পরিস্থিতির চাপে পড়ে অবশেষে নিজের মানসিকতা পাল্টাতে বাধ্য হন নোরা। কেউ দেখা করতে চাইলে তার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠা, খুব সহজে মানুষকে বিশ্বাস করা, এই সব থেকে বিরত হতে শুরু করেন তিনি। একটা সময় এমনও আসে, যখন তিনি কানাডায় ফিরে যেতে রাজি হয়ে যান।
অনেক সময় অনেকে প্রশ্ন করতেন, ‘পরবর্তী ক্যাটরিনা কাইফ হতে চান আপনি?’ এইরকম স্বপ্ন দেখিয়ে বহুবার নোংরা প্রস্তাবও দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। এইরকম ভয়াবহ ঘটনা এবং বারংবার প্রত্যাখ্যানের সম্মুখীন হয়ে একসময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন নোরা। রীতিমতো থেরাপি করে নিজেকে সুস্থ করতে হয়েছিল। আজ পেছনের দিকে তাকিয়ে যখন এই সমস্ত ঘটনার কথা স্মরণ করেন অভিনেত্রী, তখন সবকিছুই যেন দুঃস্বপ্ন বলে মনে হয়। নোরার জীবনের এই ঘটনাগুলি মানুষকে সতর্ক থাকতে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে শেখায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page