বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

মশার কয়েলে সাগর পাড়ে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে জেলেদের ৩৭ দোকান

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকায় মশার কয়েলের আগুনে পুড়লো ৩৭টি দোকান। তবে এতে কেউ হতাহত হয়নি।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে আউটার রিং রোড সংলগ্ন আকমল আলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেলেদের জাল রাখার ঘর, বসতঘর, চায়ের দোকান, মুদির দোকানসহ ৩৭টি স্থাপনা পুড়ে গেছে এই আগুনে। রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। নগরের আগ্রাবাদ, বন্দর, ইপিজেড ও কেইপিজেড ফায়ার স্টেশনের ইউনিটগুলো ৭টার দিকে আগুননির্বাপন করে।ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম জানান, রাত ১২টা ১০ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। এতে বসতঘর, খাবার হোটেল মুদি দোকান, ভাঙ্গারি দোকান, জেলেদের জাল রাখার ঘরসহ ৩৭টি দোকান পুড়ে গেছে। তিনি বলেন, আগুনের সূত্রপাত ঘটে বসতঘরের মশার কয়েল থেকে। সেখানে হতাহতের ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page