মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

অটোরিকশা নিয়ে কেন এই ছিনিমিনি খেলা : নিলয় আলমগীর

দাবি আদায়ে সকাল থেকে রাজধানীর মহাখালী রেলগেটে অবস্থান নিয়ে রেলসহ সব ধরনের যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা।
তাদের অনড় অবস্থানের কারণে স্থবির হয়ে গেছে মহাখালীসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। সব যানবাহন দীর্ঘ লাইনে ইঞ্জিন বন্ধ করে দাঁড়িয়ে আছে। তাতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

এবার এ বিষয়ে কথা বললেন ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে জানান, অটোরিকশাকে নিয়ে কেন এই ছিনিমিনি খেলা।
নিলয় আলমগীর লিখেছেন, ‘অটোরিকশা ইমপোর্ট করে দেশে এনে আবার বন্ধ করা হচ্ছে।’ এরপর অভিনেতা প্রশ্ন করে বলেন, ‘ইমপোর্ট করার পারমিশন দেয় কে আর বন্ধ করার পারমিশন দেয় কে?’
শেষে অভিনেতার ভাষ্য, ‘অটোরিকশা নিয়ে কেন এই ছিনিমিনি খেলা।’ পোস্টের কমেন্ট বক্সে বিপ্লব দেব নাথ নামে এক নেটিজেন বলেন, ‘দেশেও যদি তৈরি হয়, সেটার পারমিশন কে দিলো। নিষিদ্ধ করতে চাইলে আগেই করুক সহমত পোষণ করছি ভাই।’

মাসুদ শাহিন লিখেছেন, ‘আমার মনে হচ্ছে দেশে আরো অনেক সমস্যা আছে এগুলো থেকে চোখ ফিরানোর জন্য এই রিকশা নাটক। এর আগে ও অনেক নাটক দেশে দেখছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page