বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

নতুন পর্যটন গন্তব্যের সন্ধান করছে সরকার

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বিনিয়োগ ও ব্যবসার প্রসারে পর্যটনের ভূমিকা অপরিসীম। এর পরিপ্রেক্ষিতে দেশে নতুন নতুন পর্যটন কেন্দ্র অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
শুক্রবার এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ পর্যটন বোর্ডের স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন উপদেষ্টা।

হাসান আরিফ বলেন, সরকার নতুন পর্যটন গন্তব্যের সন্ধান এবং পর্যটন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণকে অগ্রাধিকার দিচ্ছে।
তিনি আরো বলেন, পর্যটন মেলা পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং মানুষের কাছে পৌঁছাতে সহায়ক ভূমিকা পালন করে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

৭ নভেম্বর শুরু হওয়া ১৭ দিনব্যাপী মেলা শেষ হবে শনিবার। এতে মোট ২৮৪টি স্টলে বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলায় দেশীয় স্টলের পাশাপাশি চীন, ভারত, পাকিস্তান, নেপালসহ অনেক দেশ অংশ নিচ্ছে।

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ ধরনের মেলা আমাদের পর্যটন শিল্পের বিকাশ ঘটাবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে মেলা উপভোগ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page