রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতি ২,৩২৭ কোটি টাকা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগস্টে বন্যার কারণে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষতি হয়েছে ২,৩২৭ কোটি টাকা।
তিনি বলেন, আগস্ট মাসে ব্যাপক বন্যায় সারাদেশে কৃষি এবং মৎস্য ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। মৎস্য খাতে ক্ষতি হয়েছে ১ হাজার ৮৯৯ কোটি টাকা এবং প্রাণিসম্পদ খাতে ক্ষতি ৪২৮ কোটি টাকা।

বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বর্তমান অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের সাফল্য তুলে ধরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ভয়াবহ বন্যায় সারাদেশে মৎস্য খাতে ১৩টি জেলার ৮৮টি উপজেলায় ১ লাখ ৯৭ হাজার ১৬৬টি পুকুর ও হ্যাচারির ক্ষতি হয়েছে। এতে ১ লাখ ৭ হাজার ৫১৭ টন মাছ ও চিংড়ি পোনা নষ্ট হয়েছে ৪৪ কোটি।

অন্যদিকে প্রাণিসম্পদ খাতে ক্ষতির পরিমাণ টাকার অংকে ৪২৮ কোটি টাকা। এরমধ্যে ২ লাখ ৬০ হাজার গরু, ৮ হাজার মহিষ, ৯৩ হাজার ছাগল, ১০ হাজার ভেড়া, ৩৪ লাখ ২১ হাজার মুরগি, ৪ লাখ ৬০ হাজার হাঁস বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৯ হাজার গরু, ১৬ হাজার ছাগল, ২১ লাখ মুরগি, ২ লাখ হাঁস মারা গেছে। বন্যায় ৭ লাখ ৮২ হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বন্যা উপদ্রুত এলাকায় জরুরি ভিত্তিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ২২০ টন দানাদার পশুখাদ্য, ৭৫ টন খড় ও ৩৫৭ টন সাইলেজ ও ৬০ হাজার উন্নত জাতের ঘাসের কাটিং বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page