মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

অভিষেকের সঙ্গে কাটানো গোপন মুহূর্ত ফাঁস করলেন নিমরত!

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, দাম্পত্যের ইতি টানছেন বলিউডের চর্চিত তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। শোনা যাচ্ছে, তাদের দাম্পত্যে দূরত্বের কারণ নাকি অভিনেত্রী নিমরত কৌর! ‘দসভি’ ছবির শ্যুটিং-এর সময় নাকি নিমরতের সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক।
এমন খবর চাউর হতেই অবাক বনে যান অভিষেক-ঐশ্বরিয়ার অনুরাগীরা। সে থেকেই জল্পনা, অভিষেক-নিমরতের প্রেম এতই গভীর যে ঐশ্বরিয়াকে ছাড়তেও পিছপা হচ্ছেন না জুনিয়র বচ্চন।

এরই মধ্যে আগুনে ঘি ঢাললেন নিমরত। জুনিয়র বচ্চনের সঙ্গে কাটানো গোপন সময় নিয়ে সব জানালেন নায়িকা। তার কথায়, ‘অভিষেক সব জানে’!
নিমরতের কথায়, ‘অভিষেক খুব খেতে ভালোবাসে। ওর সঙ্গে সময় কাটাতে দারুণ মজা হয়। কারণ ও খেতে যেমন ভালোবাসে তেমন খাওয়াতেও ভালোবাসে। কোন শহরের কোন রেস্তোরাঁ কীসের জন্য জনপ্রিয় সব তালিকা নাকি রয়েছে অভিষেক বচ্চনের কাছে।
ফলে অভিষেকের সঙ্গে থাকলে খুব মজায় সময় কাটে বলে জানান নিমরত। তাতেই বোঝা যায় তাদের এই রসায়নটা এখন পর্দার বাইরেও দারুণ।

তবে বিচ্ছেদ প্রসঙ্গে নিমরতের সঙ্গে অভিষেকের নাম জড়ানো নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অভিনেত্রী। কারণ তিনি বলেন কোনও গুঞ্জনে তিনি বিশ্বাস করেন না এবং তাকে গুরুত্ব দিতে চান না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page