বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

সাফজয়ীদের এক কোটি টাকা পুরস্কার ও সংবর্ধনা দিলো বিওএ

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে গতকাল (শনিবার) রাতে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। কক্সবাজারের এক হোটেলে চ্যাম্পিয়ন ফুটবলারদের আর্থিকভাবে এক কোটি টাকা পুরস্কারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়। কাঠমান্ডু নারী সাফের বাংলাদেশ স্কোয়াডে থাকা ২৩ জন ফুটবলার প্রত্যেকে ৪ লাখ টাকা পেয়েছেন। কোচিং স্টাফ, ম্যানেজার ও কর্মকর্তা পেয়েছেন ৫০ হাজার টাকা করে।
সাফজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান উপস্থিত ছিলেন। বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সহ বিওএ এবং বাফুফের উর্ধতন কর্মকর্তারাও ছিলেন।

চ্যাম্পিয়নদের স্কোয়াডে থাকা ফুটবলারদের প্রত্যেকে ৪ লাখ টাকা করে পেলেও, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও সেরা গোলরক্ষক রুপ্না চাকমা পেয়েছেন অতিরিক্ত ১ লাখ ৭৫ হাজার টাকা। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনী যৌথভাবে সাফ চ্যাম্পিয়ন দলকে ১ কোটি টাকা আর্থিক পুরস্কার প্রদান করে। কক্সবাজারে অনুষ্ঠান আয়োজন ও ফুটবলারদের যাতায়াতসহ সকল ব্যবস্থাপনা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে।
সন্ধ্যায় চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনার আগে দুপুরে বিওএ’র নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। এর মধ্যে অন্যতম অলিম্পিক স্পোর্টস কমপ্লেক্স। এই কমপ্লেক্সে আন্তর্জাতিক খেলাধুলা আয়োজন ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। ময়মনসিংহের ত্রিশালে প্রায় ২০০ একর জমির ওপর এই কমপ্লেক্স নির্মাণ নিয়ে গতকাল আলোচনা হয়েছে। সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার বিগ্রেড স্পোর্টস কমপ্লেক্সের একটি নকশাও স্থাপন করে। বিভিন্ন ফেডারেশনের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত ‍গৃহীত হয়।
২০২৫ সালে ইসলামিক সলিডারিটি, যুব এশিয়ান গেমসে বাংলাদেশের অংশ নেওয়ার কথা। পাশাপাশি বিওএ বাংলাদেশ গেমস আয়োজন করবে। গেমস আয়োজনের জন্য ৪০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। আন্তর্জাতিক গেমসে অংশগ্রহণ ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ ১৮ কোটি টাকা। গেমসে দল পাঠাতে বিওএ’র অনেক অর্থ ব্যয় হয়, ফলে প্রশিক্ষণের বাজেট তুলনামূলক কমই থাকছে।

রাজধানীর পল্টনে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ভবন। ৬ তলা ভবন ১০ তলায় উন্নীতকরণ বিষয়ে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার বিগ্রেড প্রাথমিক পরিকল্পনা উপস্থাপন হয়। অর্থনৈতিক সমীক্ষা জরিপের মাধ্যমে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page