রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

ঋণের টাকা আদায়ে এস আলমের বাড়ির সামনে ব্যাংকারদের কর্মসূচি

ঋণের বকেয়া টাকা আদায়ের জন্য চট্টগ্রামের এস আলমের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকার এস আলম হাউসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে অংশ নেন ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চল ও নগরের ১১টি শাখার প্রায় একশ কর্মকর্তা।

এতে বক্তব্য দেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেইন চৌধুরী, জুবিলী রোড শাখার আনোয়ারুল আলম।

বক্তারা বলেন, এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৪০-৪৫ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। বকেয়া এ টাকা আদায় না হওয়ায় তারল্য সংকট দেখা দিয়েছে।
তারা বলেন, গ্রাহকরা যখন জানতে পেরেছেন তাদের টাকা সুরক্ষিত নয়, তখন তারা একসঙ্গে এসে সঞ্চয় উঠিয়ে নেওয়ার জন্য চাইছেন। কিন্তু একসঙ্গে এত টাকা কোনো ব্যাংকের পক্ষে ফেরত দেওয়া সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংক একটি উদ্যোগ নিয়েছে, ফলে আমরা কিছু টাকা ফেরত দিতে পারছি। তবে বড় অঙ্কের বিনিয়োগের টাকা আদায়ে আমরা এখানে অবস্থান নিয়ে একটি বার্তা দিচ্ছি।

এদিন বেলা ১১টা থেকে ব্যাংকটির প্রবর্তক মোড়, চকবাজার, কাজীর দেউড়ি (মহিলা শাখা), জুবিলী রোড, বহদ্দারহাট, আন্দরকিল্লা, কদমতলীসহ অন্য শাখার কর্মকর্তারা এস আলমের বাড়ির সামনে অবস্থান নেন।

এর আগে চলতি মাসের শুরুতে নগরের আছদগঞ্জ এলাকায় এস আলমের কর্পোরেট অফিসের ভেতরে অবস্থান নিয়েছিলেন বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা সাংবাদিকদের বলেন, বর্তমান ও আগের পরিস্থিতি সবাই জানেন। ব্যাংকটির বিনিয়োগের অধিকাংশ এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে। এ বিনিয়োগের টাকা আদায়ে ব্যাংকের কর্মকর্তারা অবস্থান নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page