মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

বিলাসবহুল জীবন রেখার, কোথায় থেকে পান এত টাকা

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখার উজ্জ্বল ত্বক, রঙিন পোশাক আর গহনাসহ প্রসাধনী— সবই চোখ ধাঁধিয়ে দেয়। এই বয়সে খুব বেশি অভিনয় করেন না তিনি। তাহলে এত আভিজাত্য ‘কোথায় থেকে আসে অভিনেত্রীর?
সত্তরেও লাস্যময়ী অভিনেত্রী রেখা। সম্প্রতি এক কথোপকথন অনুষ্ঠানে এসে রেখা নিজেই বলেছেন, তিনি প্রত্যাশা করেন সবাই তাকে দেখে বলবেন— কত বদলে গেছ। আগের থেকেও অল্প বয়সি মনে হচ্ছে তোমাকে। এমন কথা অভিনেত্রী সরাসরি বলেছেন কপিল শর্মাকে।
এ প্রত্যাশা একেবারেই অমূলক নয়। সত্যিই তার ত্বকের জেল্লা, হাসির ঝিলিক আর মরাল গমন এখনো ইর্ষান্বিত করতে পারে বলিউডের হালের অভিনেত্রীদের।
গত সেপ্টেম্বর মাসেই এক পুরস্কার বিতরণী মঞ্চে একটানা ২০ মিনিট নৃত্য প্রদর্শন করে তাক লাগিয়ে দেন ‘উমরাও জান’খ্যাত অভিনেত্রী। প্রমাণ করে দিয়েছেন তিনি, বয়স শুধুই একটি সংখ্যা মাত্র।

শুধু দামি দামি কাঞ্জিভরম শাড়ি বা গহনাই নয়, রেখার সম্পত্তির মধ্যে রয়েছে নানা ধরনের বিলাসবহুল দামি গাড়ি। যার কোনোটির দাম দেড় কোটি তো কোনোটির দাম ৬ কোটি, আবার কোনোটির ১০ কোটির কাছাকাছি।

একটা সময় রেখা ছিলেন বলিউডের সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। সে যুগেই তিনি একটি ছবির জন্য ১৪ কোটি টাকা পারিশ্রমিক নিতেন। এখনো কোনো বিপণিবিতান সংস্থার জন্য কাজ করতে হলে রেখাকে দিতে হয় ৬ কোটি টাকা। ২০১২ সালে তিনি রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন। ফলে সেই সময় সরকারি ভাতাও পেতেন অভিনেত্রী।

এ মুহূর্তে রেখা থাকেন মুম্বাইয়ের বান্দ্রা বাসস্ট্যান্ড এলাকার একটি বিলাসবহুল বাংলোয়। যার দাম হতে পারে ১০০ কোটির কাছাকাছি। জানা গেছে, এ মুহূর্তে বিভিন্ন সংস্থার প্রচারের জন্য তিনি বার্ষিক প্রায় ৬৫ লাখ টাকা উপার্জন করে থাকেন। স্থাবর-অস্থাবর মিলিয়ে ২০২৪ সালে রেখার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৩২ কোটি টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page