শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

১০ ছক্কায় জিসানের ৫২ বলের সেঞ্চুরি

আগ্রাসী ব্যাটিং যাকে বলে। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের আক্ষেপ তুলনামূলক ধীরগতির ব্যাটিং নিয়ে। ঝোড়ো গতির ইনিংস দেশি ব্যাটারদের হাতে নেই– এমন অভিযোগ বেশ পুরোনো। যদিও এনসিএল টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেই জিসান আলমের দুর্দান্ত এক সেঞ্চুরির পর আক্ষেপের সুযোগ নেই। টিভি বা ইউটিউবে যারাই দেখেছেন, প্রত্যেকেই বিনোদিত হয়েছেন। মুগ্ধ হয়েছেন ৫২ বলে করা অসামান্য এক সেঞ্চুরি দেখে।
জাতীয় ক্রিকেট লিগের শুরুর ম্যাচেই জিসান আলম যেন বার্তাই দিয়ে রাখলেন একপ্রকার। সিলেট বিভাগের হয়ে ওপেন করতে নেমে ১০ ছক্কায় স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম শতকের দেখা পেলেন ডানহাতি ব্যাটার। বাংলাদেশিদের মধ্যে যা চতুর্থ দ্রুততম। এর আগে পারভেজ হোসেন ইমনের (৪২ বল)। তামিম ইকবালের ৫০ বলের সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্তর ৫১ ও ৫২ বলে সেঞ্চুরি আছে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা করেছিলেন তৌফিক খান তুষার। তুষার ১৭ বলে ২৯ করে ফিরে যাওয়ার পর রান করতে শুরু করেন জিসান। তবে ফিফটি পর্যন্ত ইনিংস ছিল সাদামাটা। ৪০ বল খেলে ৫২ রান করেন তিনি। এরপরেই দেখা মেলে তার তাণ্ডবের।
আরাফাত সানি জুনিয়রের অফ স্পিন পেয়ে প্রথম বল বাদ দিয়ে বাকি পাঁচ বলেই ছক্কা হাঁকিয়েছেন তিনি। এরপর দ্রুত আরও দুই ছক্কায় ছাড়িয়ে যান নব্বই। নাজমুল ইসলাম অপুর বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করেছেন। যদিও অপুর বলেই পরে বোল্ড হয়ে থামে তার ইনিংস।
৫৩ বলে ঠিক ১০০ রান করে আউট হন জিসান। ৪ বাউন্ডারির সঙ্গে মারেন ১০ ছক্কা, যার পাঁচটাই মারেন আরাফাত সানি জুনিয়রের এক ওভারে। জিসানের ঝলকের দিনে ঢাকা বিভাগের বিপক্ষে বড় পুঁজি পায় সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করেছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page