বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ভারতে বেশি সময় কাটানো প্রসঙ্গে যা বললেন জয়া আহসান

বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কাজের সূত্রে কখনও পাশের দেশ ভারতেও আনাগোনা তার। ওপার বাংলায় তো বটেই, বি-টাউনের সঙ্গেও রয়েছে তার যোগাযোগ। চলতি মাসের শুরুতে মুম্বাইয়ের ফিল্মফেয়ারের ওটিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া, সেখানে জামদানিতে আলো ছড়ান।
কিন্তু নতুনভাবে ডিজাইন করা এ শাড়ি পরায় প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে। এতে কান না দিয়ে বরং অভিনেত্রী জানান, ফিউশনের মাধ্যমে ছড়িয়ে দিতে চান দেশের ঐতিহ্য জামদানিকে।

গত কয়েক বছর ধরে দেশের তুলনায় ভারতের সিনেমাতে বেশি দেখা গেছে জয়াকে। তাই জয়ার অনুরাগীদের অনেকেই মনে করেন, নিজ দেশের চেয়ে পাশের দেশে বেশি সময় দেন জয়া আহসান। কিন্তু অভিনেত্রী জানালেন ভিন্ন কথা। শুধু প্রয়োজন ছাড়া ভারতে থাকেন না তিনি।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেন জয়া আহসান। অভিনেত্রীর কথায়, ‘শ্যুটিং থাকলে কলকাতা যাওয়া হয়। আউটডোর শ্যুটিংয়ে অন্যরা যেভাবে বাইরে যান, আমিও কলকাতায় কাজ থাকলে সেভাবে যাই। কাজ শেষে আবার ঢাকায় ফিরে আসি। কিন্তু অনেকে ভাবে, আমি বেশিরভাগ সময় সেখানে থাকি। সেদিন সীতাকুণ্ডে শ্যুটিংয়ে গিয়েছিলাম, তারা ভেবেছে আমি ভারতে।’
নিজের কাজ প্রসঙ্গেও কথা বলেন জয়া। বলে রাখা ভালো, ভারতের পর বাংলাদেশের ওটিটিতেও নাম লিখিয়েছেন অভিনেত্রী। গত মার্চেই ঘোষণা এসেছিল, আশফাক নিপুনের পরিচালনায় ‘জিম্মি’ ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। তারই শ্যুটিং শুরু হতে যাচ্ছে।
এ প্রসঙ্গে জয়া বলেন, ‘চলতি সপ্তাহেই শুরু হবে শ্যুটিং।’

বাংলাদেশ-ভারত দুই দেশেই বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়া আহসানের। এছাড়াও পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তার ‘ওসিডি’ সিনেমাটি। এবং দেশে মুক্তির তালিকায় আছে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page