বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

সালমান খান ভক্তদের জন্য সুখবর

বলিউডে ঈদ মানেই যেন সালমান খান, প্রেক্ষাগৃহে ভাইজানের ছবি। বলা যায়, এই ভাইজানকে ছাড়া ঈদ যেন জমেই না। এমন সময় তার ছবি সিনেমা হলে আসবে না, তা হয় নাকি! অন্তত সালমানের ভক্তদের অপেক্ষা শুধু এই একটা দিন নিয়েই।
তবে গেল ঈদে সালমানের কোনো ছবি না থাকাটা যন্ত্রণার ছিল ভক্তদের কাছে। তাই এসবের মাঝেই চলে এল এক সুখবর। বলিউড সুপারস্টার সালমান খান তার আসন্ন ছবি ‘সিকান্দর’-এর প্রথম ঝলক নিয়ে আসছেন তার জন্মদিনে।

ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী ২৭ ডিসেম্বর সালমানের ৫৯তম জন্মদিনে প্রকাশ পাবে সিনেমাটির টিজার। এটি পরিচালনা করেছেন এআর মুরুগাদোস এবং প্রযোজনায় রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ছবিটির মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ঈদে।
সূত্রের খবর, সালমান খানের জন্মদিনকে ঘিরে বিশেষ একটি টিজার তৈরি করা হয়েছে, যা বর্তমানে এডিটিংয়ের শেষ পর্যায়ে রয়েছে। এই টিজারে দর্শকরা পাবেন প্রতিবারের মতোই সালমানের রোমাঞ্চকর অ্যাকশন। এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, সালমানের জন্মদিনে টিজার প্রকাশ করার সঙ্গে সঙ্গে ছবিটি কবে মুক্তি পাবে, তারও আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

‘সিকান্দর’ ছবিটিকে ঘিরে বলিউডে ইতোমধ্যেই বড় প্রত্যাশা তৈরি হয়েছে। সেই সঙ্গে মুক্তির অপেক্ষায় রয়েছেন ভক্তরাও। ছবিতে সালমান খানের নতুন লুক দেখার জন্য টিজারই যথেষ্ট।

শোনা যাচ্ছে, সালমান খানের বিপরীতে এ ছবিতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। ফলে আসল ধামাকা দেখা যাবে ছবি মুক্তিতে। নির্মাতাদের মতে, সিনেমাটি একটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর ভিজ্যুয়াল ট্রিট ছবি হতে চলেছে। ফলে সালমান যে ঈদে বড়সড় উপহার নিয়ে হাজির হচ্ছে, তা বলাই যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page