শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে অশ্বিন

ড্রেসিংরুমে আচমকাই ঘুরে গেল ক্যামেরা। বিরাট কোহলি পাশ থেকে জড়িয়ে ধরছেন রবিচন্দ্রন অশ্বিনকে। অফস্পিনার অশ্বিনের চোখেমুখে কিছুটা কষ্টের ছাপ। ভারতের গণমাধ্যম আর ইন্টারনেটে খবর আসতে শুরু করেছিল, অশ্বিন হয়ত অবসরে যাচ্ছেন। শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনে সেই কথারই সত্যতা মিলেছে। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন।

ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো তাদের খবরে জানায়, ঘোষণার পরপরই অবসরে চলে যাচ্ছেন অশ্বিন। ব্রিসবেনের পর থেকে ভারতের ড্রেসিংরুমেও আর দেখা যাচ্ছে না এই অফস্পিনিং অলরাউন্ডারকে। চলতি সিরিজে একটিমাত্র টেস্ট খেলেছেন তিনি। তাতে ৫৩ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। নিজের সবশেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে নিয়েছেন মোটে ৯ উইকেট।

ক্যারিয়ারের শেষে অশ্বিন টেস্ট ফরম্যাটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েই বিদায় নিচ্ছেন। ২৪ গড়ে ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট তার ঝুলিতে। ভারতের ক্রিকেটে অশ্বিনের সামনে আছেন কেবল ১৩২ টেস্ট থেকে ৬১৯ উইকেট নেয়া অনিল কুম্বলে।
বেশ কিছুদিন ধরেই ভারতের ঘরের বাইরের সূচিতে নিয়মিত মুখ নন অশ্বিন। ভারতের পরের সিরিজ ইংল্যান্ডে। যখন খেলা হবে তখন তার বয়স হবে ৩৯। সবকিছু বিবেচনায় এখানেই ম্যান ইন ব্লুদের হয়ে শেষ দেখে নিয়েছেন অশ্বিন। ৫৩৭ উইকেটের পাশাপাশি ৩ হাজার ৪৭৪ রান তার নামের পাশে। আছে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পাশাপাশি ১১টি ম্যান অব দ্য সিরিজের বিশ্বরেকর্ড।
অবসরের ঘোষণা দিতে গিয়ে অশ্বিন বলেন, ‘আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page