বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ছেলেকে নিয়ে আবেগাপ্লুত পরীমণি

অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবনে অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। ব্যক্তিজীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।
সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে। বিভিন্ন সময় ছেলের সঙ্গে কাটানো খুনসুটির নান মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন।

সম্প্রতি ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়ার কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, পড়ন্ত বিকেলে ছেলেকে নিয়ে সমুদ্রের ধারে আবেগাপ্লুত হয়ে খুনসুটিতে মেতে উঠেছেন এ অভিনেত্রী।
ছবিতে দেখা যায়, পরী মায়ের মততায় আগলে রেখেছেন ছেলেকে। রাজ্যও হাত বাড়িয়ে দিয়ে আকাশ ও সমুদ্র দেখছেন। এ সময় মা-ছেলেকে বেশ হাসিখুশি দেখা গেছে। এদিকে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের রংধনু তুমি।’

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা মা-ছেলের এ ভালোবাসা দেখে বেশ প্রশংসা করেছে। লিমন জুনায়েদ নামে এক ভক্ত লিখেছেন, ‘মা-ছেলের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা।’

সুমি নামে আরেক অনুরাগীর ভাষ্য, ‘আপনার বেবিটার জন্য মন থেকে দোয়া রইল। এত কিউট একটা বেবি মাশাআল্লাহ।’ ফারহান বলেন, ‘মাশাল্লাহ আপনার ও বাবুর জন্য দোয়া-ভালোবাসা রইলো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page