বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

আমার বিয়ে করার ইচ্ছে নেই : যীশু সেনগুপ্ত

বর্তমান সময়ে টালিউডে বেশ চর্চা যীশু সেনগুপ্ত-নীলাঞ্জনা সেনগুপ্ত দম্পতিকে নিয়ে। বহুদিন ধরেই শোনা যাচ্ছে, অনেকটা দূরত্বের মধ্যে আছেন তারা। দুই মেয়েকে নিয়ে সংসার করছেন নীলাঞ্জনা। যদিও আইনি বিচ্ছেদ হয়নি তাদের, তবুও ছাদ আলাদা।
যীশু-নীলাঞ্জনার বিচ্ছেদ জল্পনা চাউর হতেই সামাজিক মাধ্যমজুড়ে নানা ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন নীলাঞ্জনা। তবে এতদিন এই বিষয়ে চুপ ছিলেন যীশু। এবার মুখ খুললেন তিনি। তবে সরাসরি নয়, খানিকটা ঘুরিয়ে!

সম্প্রতি একটি অনুষ্ঠানে যীশুর গলায় শোনা যায় ‘বাবা আমার কি বিয়ে হবে না’ গানটি। এই গানটি গাওয়ার পরই যীশু সঙ্গে সঙ্গেই বলে ওঠেন, ‘আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, আর নেই’। মাত্র এই এক-দু’টি বাক্য। আর এই কথার মাধ্যমে নাকি যীশু অনেক কিছুই বুঝিয়ে দিয়েছেন, এমনটি ভাবছেন তার অনুরাগীরা।

প্রথম দিকে যীশু এবং নীলাঞ্জনার মাঝে তৃতীয় ব্যক্তির কথা শোনা গেলেও পরে জানা যায় সেই খবর নাকি সঠিক নয়। যীশু নাকি নতুন কোনো সম্পর্কে জড়াননি। তাহলে ঠিক কি কারণে বিচ্ছেদ যীশু-নীলাঞ্জনার, সেই বিষয়ে মুখ খোলেননি দু’জনের কেউই। অন্য নারীর সঙ্গে মুম্বাইতে থাকার কথা যে সম্পূর্ণ ভুল, তা যীশু নিজের কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন আগেও।

আর এদিন অনুষ্ঠানে এই কথা বলে তিনি আরও একবার বুঝিয়ে দিলেন, নতুন সম্পর্ক বা বিয়ে কোনোটাই তিনি আর চান না। সমাজ মাধ্যমে যীশুর এই ভিডিওতে যদিও অনেকে তার নতুন সম্পর্কের কথা তুলে তাকে দোষারোপ করেছেন। তবে সত্যিটা আসলে কি তা শুধু যীশু নীলাঞ্জনাই জানেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page