বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

রুনা লায়লাজি আমাকে বাংলা শিখিয়েছেন : রাহাত ফতেহ আলী খান

শীতের রাতে ‘বিপিএল’র উদ্বোধনী মঞ্চে সংগীত পরিবেশন করেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রাহাত ফতেহ আলী খান। গতকাল সোমবার ঢাকার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ‘বিপিএল টি ২০ মিউজিক ফেস্ট’র কনসার্টে তিনি গেয়ে শোনান বাংলা গানও। চমক হিসেবে পরিবেশন করেন দেশের খ্যাতনামা সংগীতশিল্পী রুনা লায়লার ‘ভালোবাসা আমার পর হয়েছে’ গানটি।

বিপিএল’র উদ্বোধনী মঞ্চে গায়কের আগমন ঘটে রাত ৯টায়। মঞ্চে উঠেই চিরচেনা ভঙ্গিতে রাহাত ফতেহ আলী খান দর্শকদের উদ্দেশে বলেন, ‘ভালোবাসা বাংলাদেশ। প্রথমবার বিপিএলে গাইতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিপিএলের সব দলের জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা।’
এরপর ‘আল্লাহ হু’ কণ্ঠে তুলে গায়ক ছড়িয়ে দেন তার সুরের জাদু। গাইলেন ‘সানু এক পাল চেইন’, ‘খুদা অর মহব্বত’ গানগুলো। এর মাঝে খানিকটা বিরতি নিয়ে রাহাত ফতেহ আলী খান বলে উঠেন, ‘এবার আমি বাংলাদেশের গান গাইব। দুই দেশের জনপ্রিয় শিল্পী রুনা লায়লার সুরে কবির বকুলের লেখা “ভালোবাসা আমার পর হয়েছে” গানটি শোনাব।’

এ সময় করতালিতে মুখরিত হয়ে উঠে পুরো কনসার্টস্থল। সবার কণ্ঠেই তখন গায়কের জয়ধ্বনি। ‘বিপিএল টি ২০ মিউজিক ফেস্ট’র এই কনসার্টে তিনি একে একে গেয়ে শোনান ‘জরুরি থা’, ‘তেরে রাশকে কামার’, ‘মেরে পাস তুম হো’, ‘পিয়া রে’, ‘আফরি আফরি’, ‘তেরে মাস্ত মাস্ত’
গানগুলো।

এদিকে রুনা লায়লা সম্পর্কে রাহাত ফতেহ আলী খান তার অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে বলেন, ‘রুনা লায়লাজি হচ্ছেন অসাধারণ একজন কিংবদন্তি। বাংলাদেশ এবং পাকিস্তান- দুই দেশে তার তুমুল জনপ্রিয়তা আছে। আমি তাকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি আমাদের অগ্রজ। আমি রুনা লায়লাজির সুরে একটি বাংলা গান গেয়েছি, রাজা কাশিফের সংগীতায়োজনে। আর বাংলা যে উচ্চারণ তা রুনা লায়লাজি আমাকে শিখিয়েছেন। ঠিক করে দিয়েছেন। এসব আমার জীবনের সুন্দর অনুভূতি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page