সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত

রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে নতুন দল দুর্বার রাজশাহী। তরুণদের প্রধান্য দিয়ে গড়া স্কোয়াড বানিয়ে অনেক দূর পাড়ি দেওয়া স্বপ্ন দেখছে তারা। ক্রিকেটারদের সেরাটা বের করে আনতে এবার সহকারী কোচ হিসেবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাও ইফতিখার আনজুমকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) কাজ করার অভিজ্ঞতা আছে ইফতিখারের। গত বছরের ডিসেম্বরে তৎকালীন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের পরামর্শক হিসেবে কামরান আকমল ও সালমান বাটের সঙ্গে তাকেও নিয়োগ দিয়েছিল পিসিবি।

তাছাড়া পিসিবিতে নির্বাচক হিসেবে কাজ করেছেন ইফতিখার। শহীদ আফ্রিদির অন্তবর্তীকালিন নির্বাচক প্যানেলে আব্দুল রাজ্জাকের সঙ্গে ছিলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারও।
পাকিস্তান জাতীয় দলের হয়ে ৬২টি ওয়ানডে ২টি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছিলেন তিনি। বল হাতে নিয়েছিলেন ৭৮টি উইকেট। ক্রিকেট ক্যারিয়ার শেষে পিসিবির হাই পারফরম্যান্স দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এবারের বিপিএলের পর্দা উঠছে আগামী ৩০ ডিসেম্বর। প্রথম দিনই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামতে চলেছে তারা।
এরই মধ্যে বিপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলটি। শুক্রবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page