ভোর থেকেই হোম অব ক্রিকেট–খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছেন ক্রিকেটভক্তরা। তবে এবার কোনো আন্দোলন নয়, বিপিএল শুরুর ২৪ ঘণ্টা আগেও টিকিট না পাওয়ায় হতাশ তারা। এরপরই টিকিটের মূল্য (BPL 2025 ticket price) প্রকাশ করেছে বিসিবি। একইসঙ্গে টিকিট কেনার উপায় এবং স্থানও জানানো হয়েছে।
আজ (রোববার) বেলা ১২টায় এক বিবৃতিতে টিকিট ক্রয় সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বিকেল ৪টা থেকে। সন্ধ্যা ৭টা পর্যন্ত সেই সুযোগ থাকবে। এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে।
অন্যদিকে, অনলাইনে টিকিট নেওয়া যাবে অফিসিয়াল এই ওয়েবসাইট থেকে।