শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

বিপিএলের টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর

বিপিএলের টিকিট নিয়ে গতকালই দর্শকদের বিক্ষোভ দেখা গিয়েছিল। পরে সমালোচনার মুখে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। এর মধ্যেও বেশ কয়েক জায়গায় টিকিট নিয়ে হট্টগোলের খবর পাওয়া গেছে।
আজ (সোমবার) উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে ভাঙচুর চালিয়েছে। জানা গেছে, বেলা এগারোটা নাগাদ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা।

এক পর্যায়ে কিছু দর্শক ব্যানার ফেস্টুন ভাঙা শুরু করেন, মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। পরবর্তীতে হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা।
এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিপিএল শুরুর আগে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবে ভালো বার্তা বহন করছে না। আজ দুপুর দেড়টায় বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল মুখোমুখি হবে।

সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।
বিসিবির পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট বিক্রি করার কথা। তবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকেট বিক্রি হচ্ছে না। মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিক্রি হবে। তাছাড়া বিপিএলের টিকেট অনলাইনেও পাওয়া যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page