বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

মাদক কাণ্ডে যুক্তের বিষয়ে যা বললেন তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
সম্প্রতি মাদক সম্পৃক্ততায় তানজিন তিশাসহ চারজন অভিনেত্রীর নাম উঠে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অনুসন্ধানে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ব্যাপক আলোচনা-সমালোচনা করেছেন।

এদিকে সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তানজিন তিশা। যেখানে মাদক সম্পৃক্ততায় যুক্ত থাকার বিষয়ে নিউজ করায় সাংবাদিকদের উদ্দেশ্য তিশা বলেন, কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই-বাছাই না করে সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না।
‘মাঝেমধ্যেই যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা লিখেন তখন আপনাদের একটা বার মাথায় আসে যে, একজন শিল্পীর এটা পেশা কিন্তু তার পেছনে তার একটা ব্যক্তিগত জীবন আছে। যে ব্যক্তিগত জীবনে তার পরিবার আছে তার সমাজ আছে বাবা-মা আছে ভাইবোন আছে।’
এরপর অভিনেত্রী কথায়, ‘আসলে তাদের উপরে কী যায় সেই ব্যাপারটা যদি আমরা একটা বার চিন্তা করি তাহলে আসলে অনেক নেগেটিভ হেডলাইন অনেক নেগেটিভ নিউজ অনেক কিছু না আমরা আসলে আটকাতে পারবো।’

সিজেএফবি অ্যাওয়ার্ড তিশা তার বাবাকে উৎসর্গ করে বলেন, ‘তিন বছর আগে আমি বাবাকে হারিয়েছি, এটা এখনও বিশ্বাস করতে খুব কষ্ট হয় তবে এখন এটা শুনে স্বাতি অনুভব করি এটা চিন্তা করে যে বাবা হয়ত এখন বেঁচে থাকলে এ সামাজিক যোগাযোগ মাধ্যমের টক্সিক ব্যাপারগুলো দেখতে হতো। আমি আমার বাবাকে কখনও অ্যাওয়ার্ড উৎসর্গ করি নি। এই অ্যাওয়ার্ড বাবা তোমার জন্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page