বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

গোবিন্দের জন্যই বলিউডে কাজ পাচ্ছে না মেয়ে, অভিযোগ স্ত্রীর

কখনও বলিউড সম্পর্কে কটাক্ষ, কখনও বা গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে বেফাঁস মন্তব্য করে শিরোনামে সুনীতা আহুজা। এবার মেয়ে টিনার বলি-ক্যারিয়ার নিয়ে তার মন্তব্য শুনে নড়েচড়ে বসেছে নেটপাড়া। কারণ মেয়ের ক্যারিয়ারের ভবিষ্যতের কথা বলার পাশাপাশি গোবিন্দকেও খোঁচা দিতে ছাড়েননি তার স্ত্রী।
ঠিক কী বলেছেন সুনীতা? গোবিন্দ-পত্নী জোর গলায় জানান, বলিউডকে মোটেই বিদায় জানাচ্ছে না তাদের মেয়ে। আরও জানান, নিজের প্রথম ছবি সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ডে কাজ করার পর প্রশংসিত হয়েছিল টিনার অভিনয়। তারপরেও ভাল কাজের প্রস্তাব আসছে না তার কাছে।

এর পেছনে অন্যতম কারণ হিসেবে দেখছেন স্বামী গোবিন্দের দায়।
সুনীতার মতে, বলিপাড়ার অন্দরে অনেকের ধারণা টিনা কোনও ছবিতে কাজ করলেই সেই সেটে হাজির হবেন গোবিন্দ এবং ছবির সব ব্যাপারে মাথা ঘামাতে শুরু করবেন। এই ভয়েই টিনার কাছে কাজের প্রস্তাব আসছে না।

এরপরে পরিচালকদের কাছে অভিনেতার স্ত্রী অনুরোধ করে বলেন, আপনারা টিনাকে ভালো কাজের একটা সুযোগ দিন।
সম্প্রতি, নারীদের ঋতুস্রাব নিয়ে মন্তব্য করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। তার দাবি, ঋতুস্রাবকালীন যন্ত্রণা নাকি শুধুমাত্র মুম্বাই, দিল্লির মতো বড় বড় শহরের মেয়েদের হয়ে থাকে।
টিনার কথায়, ‘আমি জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছি চণ্ডীগড়ে এবং ঋতুকালীন যন্ত্রণার কথা শুনেছি শুধুমাত্র মুম্বাই ও দিল্লির মেয়েদের কাছে।’

টিনা জানান মেয়েদের এই যন্ত্রণা আসলে এক ধরনের মানসিক সমস্যা। একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে যায়। টিনার কথায়, ‘অনেক সময়ই দেখা যায় কোনও একজন নিজের যন্ত্রণার কথা বলতে থাকলে অন্যজনও ওই বেদনা অনুভব করতে শুরু করেন। এটা মানসিক। পাঞ্জাব বা অন্য ছোট শহরের মহিলারা অনুভবই করতে পারেন না, কবে তাদের ঋতুস্রাব শুরু হলো, কবে বন্ধ হয়ে গেল।’

এই সাক্ষাৎকার ছড়িয়ে পড়তেই টিনার মন্তব্যর জেরে ক্ষুব্ধ হন নেটিজেনরা। যদিও গোবিন্দের মেয়ে পরবর্তীতে কোনো প্রতিক্রিয়া জানাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page