সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

শীত এলেই বাড়ে চর্মরোগ! কারণ কী? জানুন মুক্তির উপায়ও

চলছে শীতকাল। আবহাওয়ার খবর বলছে, গত মঙ্গলবার থেকে তাপমাত্রা নিম্নমুখী। সামনে শীত বাড়তে পারে আরও। এই সময়ে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে শুরু। ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ঠোঁট ফেটে যাওয়া তো রয়েছেই। সেই সঙ্গে দোসর হয় ত্বকের চুলকানি।

মূলত ত্বক অত্যধিক পরিমাণে শুষ্ক হয়ে যাওয়ার ফলে এমন হয়। ঠান্ডার সময়ে বাতাসের জলীয় ভাব কমে যায়, পানিও কম খাওয়া হয়। ফলে ত্বকের আর্দ্রতা কমে গিয়ে ত্বক রুক্ষ হয়ে পড়ে।
তার উপর যদি চা, কফি, মদের মতো পানীয় বেশি খাওয়া হয়, শরীর থেকে বেশি পানি বেরিয়ে ত্বক শুষ্ক হতে থাকে। ত্বকের আর্দ্রতাও কমতে থাকে। তেল, ক্রিম মেখে তা সামলাতে না পারলে শুরু হয় চুলকানি।

শীতকালীন চুলকানির হাত থেকে রক্ষা পেতে কোন বিষয়গুলোতে নজর দেবেন?

১) শীতকাল এলেই বাইরের খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। শীতকালে টুকটাক চিপ্স, ভাজাভুজি খেতে মন চায়। যার ফলে বাড়ির খাবারের ইচ্ছা ও খিদে দুই–ই মরে যায়। ফলে শরীর তার নিজস্ব আর্দ্রতা হারাতে থাকে। তাতেই দেখা দেয় চুলকানির সমস্যা। সুস্থ থাকতে ভাজাভুজি কম খান৷ অ্যান্টি-অক্সিড্যান্ট ও ফ্যাট-সমৃদ্ধ খাবার বেশি করে খান৷

২) উল বা গরম কাপড়ে চুলকানি বাড়লে সুতির জামার উপর গরম জামা পরুন। সুগন্ধে অ্যালার্জি থাকলে মৃদু গন্ধের বা গন্ধহীন সাবান মাখুন। গোসলের পর ভেজা গায়ে লাগান গন্ধহীন নারকেল তেল৷ তারপর এক মগ পানি ঢেলে নরম তোয়ালে দিয়ে আলতো করে চেপে মুছে নিন, ত্বকের আর্দ্রতা বেশি ক্ষণ বজায় থাকবে। দূরে থাকবে চুলকানি। ময়েশ্চারাইজারও লাগাতে পারেন।
৩) শীতকালে গরম পানিতে গোসল মানে ত্বক আরও শুকিয়ে যাওয়া। গোটা শীতকাল জুড়ে অনেকেই গরম পানিতে গোসল করেন। এর ফলে ত্বকের রুক্ষ ভাব বেড়ে দ্বিগুণ হয়। ত্বক অত্যধিক শুষ্ক হয়ে পড়ায় চুলকানির মতো কিছু সমস্যা দেখা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page