বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

চতুর্থ সংসারও ভাঙল জেনিফার লোপেজের

হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের বিচ্ছেদ হতে যাচ্ছে, এমনটা গুঞ্জন ছিল অনেকদিন ধরেই। অবশেষে তা সত্যি হলো; ভেঙেই গেল এই তারকা জুটির সংসার। জানা গেছে, গত ২০ আগস্ট লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন লোপেজ। পরে আদালত সে আবেদন গ্রহণ করে; ফলে চূড়ান্ত হয়ে যায় তাদের বিচ্ছেদ।
বিভিন্ন মার্কিন গণমাধ্যমের সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে একসঙ্গে বসবাস করতেন তারকা দম্পতি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। গত ১৬ মে সকালে সেই বাড়ি থেকে চলে যান বেন। দাম্পত্য জীবনে সমস্যার মুখোমুখি হওয়ার কারণে বাড়ি থেকে চলে যান বেন।
এরপর গত ২০ আগস্ট অভিনেতা বেন অ্যাফ্লেকের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে আবেদন করেন জেনিফার লোপেজ। তার ২০ সপ্তাহ পর কোর্ট বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন। কোর্ট থেকে প্রাপ্ত জেনিফারের বিবাহবিচ্ছেদের কাগজপত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পিপল ম্যাগাজিন।

২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান আছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে। অন্যদিকে, ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page