বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে ধানমন্ডিতে লিফলেট বিতরণ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির জন্য সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ ও জনসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় সদস্য ফারজানা সাদিয়া দিনা ও ধানমন্ডি ও কলাবাগান থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সরকার যে ঘোষণাপত্র দিতে চেয়েছে, তাতে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরা হয়েছে এই লিফলেটে। এগুলো হলো– জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা; ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতৃত্ব স্পষ্টভাবে উল্লেখ করা, আওয়ামী খুনি ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করা; ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা; সংবিধান বাতিল করে গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা; সব ধরনের বৈষম্য দূর করে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলা এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page