বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

‘আমার স্ত্রীদের জিজ্ঞাসা করুন’, প্রেম প্রসঙ্গে আমির খান

৬০ বছর পেরিয়েও এখনও আগের মতো রোম্যান্টিক বলিউড হিরো আমির খান। সম্প্রতি ছেলের অভিনীত সিনেমার ট্রেলার উদ্বোধনীতে এসে প্রেম নিয়ে খোলামেলা মন্তব্য করেন নায়ক। সেখানে প্রেম প্রসঙ্গে টেনে আনলেন নিজের দুই স্ত্রীর কথাও।
সম্প্রতি জুনায়েদ খান এবং খুশি কাপুর অভিনীত ‘লাভিয়াপা’ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে। সেই প্রদর্শনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান।

একদিকে যেমন আমিরের ছেলে জুনায়েদ একটি ভালোবাসার গল্পের মাধ্যমে নিজেকে ডেবিউ করলেন, তেমন বছরের পর বছর রোম্যান্টিক সিনেমায় অভিনয় করার পর প্রেম নিয়ে খোলামেলা কথা বললেন আমির খান।

আমির খান বলেন, ‘আমি অনেক রোম্যান্টিক মানুষ। হয়ত এই কথাটি আপনার বোকা বোকা লাগবে। কিন্তু সত্যি আমি কতটা রোম্যান্টিক তা আপনি আমার দুই স্ত্রীর থেকে জেনে নিতে পারেন। শুধু ব্যক্তিগত জীবনে নয়, আমি রোম্যান্টিক সিনেমা দেখতে ভীষণ পছন্দ করি।’

আমির খান বলেন, ‘আপনি যত বয়স্ক হবেন তত আপনি জীবনকে, আপনার চারপাশের মানুষকে বুঝতে শিখবেন। আপনি কী কী ভুল করেছেন, আপনার মধ্যে কি ভুল ত্রুটি রয়েছে, সব কিছুই বুঝতে শিখবেন আপনি। আপনি বুঝতে পারবেন আপনার জীবনসঙ্গী সেই হতে পারবে যার সঙ্গে আপনি আপনার সারা জীবন নির্দ্বিধায় কাটিয়ে দিতে পারবেন।’

ভালোবেসে অভিনেত্রী রিনা দত্তর সঙ্গে প্রথমবার সংসার বাঁধেন আমির খান। ১৯৮৬ সালে কয়েক বন্ধুর সহযোগিতায় রেজিস্টার অফিসে বিয়ে সারেন রিনা ও আমির। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান- জুনায়েদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।

রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই অভিনেতার ‘লগান’ সিনেমার সেটেই তাদের পরিচয় হয়। এক সময় বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়। এ সংসারে আজাদ রাও খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। ২০২১ সালের ৩ জুলাই যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই যুগল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page