রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

জেদ থেকেই কি এমন ইনিংস? যা বললেন লিটন

দুপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর রাতে বিপিএল ম্যাচ খেলতে নেমেছিলেন লিটন দাস। আর মাঠে নেমেই করলেন বাজিমাত। রাজশাহীর বিপক্ষে সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লিটন তুলেছেন ঝড়। ৫৫ বলে থেমেছেন ১২৫ রান করে। অপরাজিত থেকে যখন মাঠ ছাড়ছেন তার আগেই হয়ে গিয়েছে বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড।
দুপুরে বাদ পড়ার পরেই সন্ধ্যায় এমন খুনে মেজাজের ব্যাটিং। সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় দুর্বার রাজশাহীর বিপক্ষে কোনো জেদ নিয়ে নেমেছিলেন কি না।

জবাবে লিটন বলেন, ‘না, প্রমাণ করার আসলে কিছু নাই। আমি কাউকে প্রমাণ করতে চাই না। একটা জিনিসই সবসময় ব্যাক অব মাইন্ডে থাকে, নিজের ক্রিকেটকে কীভাবে উন্নতি করা যায়।’
জাতীয় দলের এই ওপেনারের মন্তব্য, ‘আমার মনে হয় শেষ কয়েকদিন ধরে ক্রিকেট খুব একটা ভালো যাচ্ছিল না। চেষ্টা করব যে পারফরম্যান্সটা আজকে করেছি, বলব না যে, পরের দিন গেলেই একই পারফরম্যান্স হবে। তবে চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা ধরে রাখা যায়।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নাই। ওটা নির্বাচকদের কল সম্পূর্ণ। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের কল। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এতদিন। ওটার জন্য আপসেট ছিলাম, কীভাবে ডেলিভার করা যায় পারফরম্যান্স।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page