বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

নীল সাগরের পাড়ে তাহসান-রোজার ‘মধুর মুহূর্ত’

নতুন বছরের শুরুতে সকলকে চমকে মেক আপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এখন হানিমুনের উদ্দেশে এই নতুন দম্পতি আছেন মালদ্বীপে। সেখানে চমৎকার সময় কাটাচ্ছেন তারা, তাতে সন্দেহ নেই।
তাহসান এই মধুর মুহূর্তের কোনো ছবি শেয়ার না করলেও তার স্ত্রী রোজা আহমেদ সেখান থেকে ভাগ করে নিয়েছেন দারুণ কিছু ছবি ও ভিডিও। সেখানে ভেসে ওঠে দুইজনের ভালোবাসায় মাখা নানান মুহূর্ত। এ সময় তাহসান-রোজা দম্পতির চোখে-মুখে দেখা যায় রোম্যান্টিক আবহ; উচ্ছ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তারা।

ছবিতে দেখা যায়, মালদ্বীপের নীলচে পানির সৈকতে বালিতে দাঁড়িয়ে রোজা। সেখানে তাদের পায়ের ছাপও স্পষ্ট। লাল গাউনে সাগরপাড় থেকে তাহসানের দিকে হাত বাড়িয়ে তাকিয়েছেন রোজা; সঙ্গে সঙ্গেই ‘লালপরী’ স্ত্রীকে ক্যামেরাবন্দি করলেন গায়ক।
এদিন রোজার লালের সঙ্গে রং মিলান্তি ছিল তাহসানেরও। লাল শার্টে স্ত্রীকে বাহুডোরে আগলে নেন তাহসান। সেই পোস্টের ক্যাপশনে রোজা লেখেন, ‘জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে, এই ভালোবাসা যেমন শক্তিশালী, তেমন ঐশ্বরিক।’

তাহসান-রোজার এই রোম্যান্টিক মুহূর্ত নিমিষেই নজর কাড়ে নেটিজেনদের; রীতিমতো মুগ্ধতা ছড়ান তাদের অনুরাগীরা।
এর আগে গত ৪ জানুয়ারি সন্ধ্যায় রোজা আহমেদের গলায় মালা দেন তাহসান। এরপর গত ৭ জানুয়ারি সকালে তারা হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপ রওনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page