রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

সিলেট পর্ব শেষে বিপিএলে কার অবস্থান কোথায়?

ঢাকা অবশেষে জয় পেয়েছে, রংপুর উড়ন্ত ছন্দে আছে যথারীতি। চট্টগ্রামের টানা তিন জয়। খুলনার টানা তিন হার। লিটন-তানজিদের ব্যাটে চড়ে ঢাকা ক্যাপিটালস তুলেছে রেকর্ডের ঝড়। রাজশাহীর মিশ্র সময় আর সিলেটের জন্য ঘরের মাঠে স্বান্তনার কিছু ম্যাচ। বিপিএলের সিলেট পর্বটার সারাংশ টানতে গেলে এই কথাগুলোই হয়ত যথেষ্ট।
সিলেটের পর চট্টগ্রামের পথে ছুটছে বিপিএল। তার আগে দেখে নেয়া যাক পয়েন্ট তালিকার দিকে। যেখানে যথারীতি শীর্ষস্থানটা বরাদ্দ রংপুর রাইডার্সের জন্য। সাত ম্যাচে সাত জয়। রংপুর এখন বিপিএলের সপ্তম স্বর্গে। নুরুল হাসান সোহানের দলটা প্লে-অফের দিকে এক পা দিয়ে রেখেছে বলাই যায়। সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সেরা চারে থেকে প্লে-অফ খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে দলটি।

আর সবার নিচে যথারীতি ঢাকা ক্যাপিটালস। টানা ছয় ম্যাচ হারার পর সপ্তম ম্যাচে প্রথম জয় পেয়েছে দলটি। ব্যর্থতার বৃত্তে হাবুডুবু খাওয়া দলটিকে একেবারেই ইতিহাস গড়া জয় এনে দিয়েছেন দুই ওপেনার লিটন ও জুনিয়র তামিম। রাজশাহীর বিপক্ষে বিশাল জয়টা তারা পেয়েছিল একাধিক রেকর্ড গড়ে। ১৪৯ রানে জিতে বিপিএলে রানের হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়ে দলটি।
৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে চিটাগং কিংস। এক ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও ৬। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় দুইয়ে চিটাগং কিংস। পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে খুলনা টাইগার্স। মেহেদি হাসান মিরাজের দল অবশ্য সিলেট পর্বে ছিল জয়শূন্য। এই পর্বে একমাত্র জয় না পাওয়া দল তারাই।

৬ ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্টও ৪ করে। এই দুই দল আছে যথাক্রমে পাঁচ ও ছয়ে। তলানির দল ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট সাত ম্যাচে ২। সিলেট পর্বে সব ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স ও চিটাগং কিংসই। অন্য পাঁচটি দলই হেরেছে অন্তত একটি ম্যাচ।
বিপিএলে অবশ্য সব দল সমান ম্যাচ খেলেনি। রংপুর ও ঢাকা ৭টি করে ম্যাচ খেলে ফেললেও চিটাগং কিংস খেলেছে মাত্র ৪টি ম্যাচ। ৫টি করে ম্যাচ খেলেছে বরিশাল ও খুলনা। আর ৬ ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স এবং দুর্বার রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page