বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

আবারও বিতর্কে জড়ালেন উর্বশী

আবারও বিতর্কে জড়ালেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন।
এদিকে বক্স অফিসে ছবি সফল হয়েছে, এমনটা দাবি প্রযোজকদের। সব মিলিয়ে একটি পার্টির আয়োজন করা হয়। সেখানে নন্দমুরির ভাবভঙ্গি দেখে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই পার্টিতে স্যাটিনের শাড়িতে হাজির হন উর্বশী। কেক কাটেন নন্দমুরির সঙ্গে। তারপর ‘দাবিডি দিবিডি’ গানে নাচতে শুরু করেন দু’জনে। নাচতে নাচতে অভিনেত্রীর শাড়ির কুঁচির দিকে হাত বাড়িয়েছেন অভিনেতা। অভিনেত্রী সরে সরে গেলেও নন্দমুরি নাচ থামাননি।

এই নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই আবারও নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন উর্বশী। শুধু এই ঘটনাই নয়, সিনেমার প্রচারে গিয়ে উর্বশীর হাতে এমনভাবে হাত রাখেন তাতেও নায়িকার মুখের অভিব্যক্তি বদলে যায়। সেটাও চোখে পড়েছে অনুরাগীদের। যদিও এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি উর্বশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page