রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

সরকারি ৩ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

দেশের ৩টি সরকারি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার্সোনেল-১ শাখার উপসচিব দুর-রে-শাহওয়াজের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী, নওগাঁ মেডিকেল কলেজের জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মুক্তার হোসেনকে অধ্যাপক হিসেবে পদোন্নতিসহ একই মেডিকেলের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক (গ্যাসট্রোএন্টারোলজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেন।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন একই মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. জোবায়দা সুলতানা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়ন করা কর্মকর্তারা যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল perl@mefwd.gov.bd এ পাঠাবেন।

এতে আরও উল্লেখ করা হয়, বদলি বা পদায়ন করা কর্মকর্তারা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন। তারা এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলি কর্মস্থলে মুভ ইন হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page