বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

গ্যাসলাইটার বিস্ফোরণে অগ্নিদগ্ধ কবি নজরুলের নাতি বাবুল কাজী, অবস্থা সংকটাপন্ন

গ্যাসলাইটার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। শনিবার ভোর পাঁচটায় বনানীর বাসায় তিনি অগ্নিদগ্ধ হন।

এরপর সকাল সাড়ে সাতটায় বাবুলকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ‘অগ্নিদগ্ধ বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা সংকটাপন্ন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

প্রাথমিকভাবে জানা গেছে, ‘বাবুল কাজী বাথরুমে গ্যাসলাইটার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page