মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

ঠোঁট ও জিহ্বায় ঘা? হতে পারে ক্যানসারের পূর্বাভাস!

ঠোঁটের তলায় অথবা জিহ্বার নিচে অনেকের ঘা হয়। শীত এলে যেন সেই সমস্যা আরও বাড়ে। ঘা হলে খাবার খাওয়ার সময় খুব ব্যথা হয়। কথা বলতে সমস্যা হয়। যতদিন না সারে ততদিন বেশ ভুগতে হয়। অনেক ক্ষেত্রে এই ঘা হতে পারে মরণব্যাধি ক্যানসারের পূর্বাভাস।

কিন্তু কেন এমন ক্ষত হয়?
চিকিৎসকরা বলছেন, এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। দেহের জরুরি কোনো ভিটামিনের ঘাটতি দেখা দিলে মুখে ঘা বা মাউথ আলসার হতে পারে। খাবারে জিংক, ভিটামিন বি ১২, ভিটামিন সি ও ফোলেটের ঘাটতি থাকলে এই সমস্যা দেখা দেয়।

আবার টক জাতীয় খাবার শরীর সহ্য না করতে পারলেও ঠোঁটে ও জিহ্বায় ক্ষত সৃষ্টি হয়। ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকেও এমন ক্ষত হয়। চলুন জেনে নেওয়া যাক, কী করলে মুক্তি পাবেন এই ব্যথা থেকে।

নারিকেল তেল দিয়ে কুলকুচি নারিকেল তেলের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। ঠোঁটে বা জিহ্বায় ঘা দেখা দিলে অল্প নারিকেল তেল দিয়ে কুলকুচি করতে পারেন। এতে ব্যথা কমে আসে।

খাওয়া-দাওয়ায় বদল পুষ্টিকর খাবার আমাদের অনেকরকম শারীরিক সমস্যা থেকে মুক্তি দেয়। ঠোঁট ও জিহ্বার ঘা কমাতে ভিটামিন বি ও সি সমৃদ্ধ খাবার খেতে হবে। দুধ, দুগ্ধজাত খাবার ও সবুজ শাক-সবজি খেলে ঘা সেরে যেতে পারে।

জিঙ্কে ভরপুর খাবার জিঙ্ক ঘা সারানোর জন্য বেশ কার্যকরী। কাজুবাদাম, সূর্যমুখী বীজ, কুমড়ো বীজ, ওটস ও বিটে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এগুলো খেলে জিঙ্কের ঘাটতি মেটে। এর ফলে ঘা হলেও সহজেই সেরে যায়।

তবে এই টোটকাগুলো নিয়মিত মেনে চলার পরেও ঘা না কমলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ অনেক সময় এই ঘা ক্যানসারের পূর্বাভাস হতে পারে। তাই সাবধান হওয়ার বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page