রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

ক্রিকেট নাকি ফুটবল মুস্তাফিজের কাছে কঠিন কোনটি?

চলমান বিপিএলে আজ কোনো ম্যাচ নেই। বিশ্রামের দিনটি ভিন্নভাবে উদযাপন করেছে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। চট্টগ্রাম ক্যান্টমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থীদের সাথে সময় কাটিয়েছেন ঢাকার ক্রিকেটাররা। শিক্ষার্থীদের সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠতে দেখা যায় সাব্বির ও মুস্তাফিজুরদের।
পরে গণমাধ্যমের মুখোমুখি দলটির পেসার মুস্তাফিজুর রহমান জানান বাচ্চাদের সঙ্গে আনন্দে মেশার কথা। টাইগার এই পেসার বলছিলেন, ‘আমি পিচ্চিদের সবসময় খুব ভালোবাসি। আমার এলাকাতে বলে না, যে জায়গায় বলেন স্কুলের কথা বললে আমি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি। যত কাজই থাকুক এটা আমি এনজয় করি অনেক।’

পরে এক প্রশ্নে জানতে চাওয়া হয় যে ক্রিকেট নাকি ফুটবল কোনটা কঠিন। মুস্তাফিজ জানালেন, ‘যে সবগুলোই কঠিন। এখানে অনেকগুলো বল পেয়েছি খেললাম তো ফুটবল।’

পরে ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমাদের স্কুল ছিল আমরাও পড়াশোনা শেষ করেছি। বাচ্চাদের উদ্দেশে একটা কথাই বলবো তোমাদের ফিউচার তোমাদেরই গড়তে হবে। তোমাদেরকে তোমার ডিসিপ্লিন মেনে নিতে হবে। আমাদের ছোটবেলার মোবাইল ফোন ছিল না বাচ্চাদেরকে বলতে চাই মোবাইলের অ্যাডিকশন থেকে দূরে থাকতে। নিজের একটা সুন্দর জীবন গড়ে তুলতে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page