বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

এডিবির সহায়তায় চট্টগ্রামে হবে অত্যাধুনিক ডেটা সেন্টার

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর সহায়তায় বাংলাদেশে প্রথম অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মাণ করা হবে। এ লক্ষে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে এডিবি।
সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর কনফারেন্স রুমে সমঝোতা স্মারক সই হয়।

এসময় উপস্থিত ছিলেন, পিপিপি বিভাগের পরিচালক (অর্থ ও প্রশাসন) এ কে এম আবুল কালাম আজাদ, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, পোস্ট ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব আবুল খায়ের মোহাম্মদ সালেহউদ্দিন এবং এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিওং।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পোস্ট ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান, পিপিপি প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং দক্ষিণ এশিয়ার জন্য এডিবির পরিচালক টাকিও কোনিশি।
এডিবি জানায়, এটি একটি অত্যাধুনিক ডেটা সেন্টার হবে, যা চট্টগ্রাম জেলার কাছে বিটিসিএল মালিকানাধীন স্থানে নির্মিত হবে। ডেটা সেন্টারটি পাবলিক ও প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিক কালেকেশন সেবা প্রদান করবে এবং বিটিসিএলের অভ্যন্তরীণ ডেটা স্টোরেজ চাহিদা পূরণ করবে। আন্তর্জাতিক মানে ডিজাইন করা এই সেন্টারটি ভবিষ্যতের চাহিদা পূরণে সর্বোচ্চ কার্যক্ষমতা এবং সম্প্রসারণযোগ্যতা নিশ্চিত করবে।

এডিবির সহায়তা প্রক্রিয়ার মধ্যে থাকবে লেনদেন উপদেষ্টা সেবা, যার মধ্যে রয়েছে সম্ভাব্যতা মূল্যায়ন, প্রকল্প কাঠামো নির্ধারণ এবং আইটি সেক্টরে বেসরকারি বিনিয়োগের সুযোগ সৃষ্টি। এই প্রকল্পটি বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page