রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে দেশি-বিদেশি মুসলিম উম্মাহদের ইসলামি এই মহাসম্মেলন চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব।

এবারের বিশ্ব ইজেতেমা হবে তিন পর্বে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে যাবতীয় প্রস্তুতি। প্রথম পর্বে অংশ নেবেন শোরায়ী নেজামের অনুসারীরা।

ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫ ফেব্রুয়ারি। এই দুই পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা জোবায়েরপন্থিরা।

এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমা। সেখানে অংশগ্রহণ করবেন সাদপন্থিরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

এবারের আয়োজনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মুসল্লিদের পারাপারের জন্য তুরাগ নদের ওপর সেনাবাহিনী পাঁচটি এবং বিআইডব্লিউটিএ একটি অস্থায়ী পন্টুন ব্রিজ নির্মাণ করেছে।
মুসল্লিদের অজু, গোসল ও খাবারের পানি সরবরাহ, রান্নার জন্য উপযুক্ত স্থান নির্বাচন করে দেওয়া হয়েছে। বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে অর্ধশতাধিক ক্যাম্প স্থাপন করেছে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও সেবা সংস্থা।

তবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের ইজতেমায় অংশগ্রহণের জন্য পুরো ৬৪টি জেলাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বে অংশগ্রহণ করবেন গাজীপুর, রাজশাহী, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা ও ঢাকার একাংশসহ মোট ৪১ জেলার মুসল্লিরা। দ্বিতীয় পর্বে সিলেট, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও ঢাকার একাংশসহ ২২ জেলার মুসল্লিরা অংশ নেবেন।

দুই পর্বে ইজতেমা আয়োজনের কারণ সম্পর্কে তিনি জানান, মুসল্লিরা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকেই তবলিগের মেহনত করতে চান। তাদের সংখ্যা এত বেশি যে ইজতেমা মাঠের ১৬০ একর জায়গায় অবস্থান করা কষ্টদায়ক। দুই পর্বে ইজতেমা হওয়ায় তাদের কষ্ট কিছুটা হলেও কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page