শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

শহরে আসলে হচ্ছেটা কী : নতুন রহস্য

শহরের বাতাসে যেন রহস্যের সুবাস! গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকাজুড়ে ব্যস্ততম সড়কে চলাচলের সময় চোখে পড়ছে এক আজব জিনিস। সারা দেশে বিলবোর্ডজুড়ে ফুটে উঠেছে একটি রঙিন রেখা, কিছু ইংরেজি শব্দ, আর তার পাশে ফাঁকা সাদা ক্যানভাস। কী ঘটছে দেশজুড়ে!
কেউ বলছেন, হয়তো সরকার কোনো নতুন তথ্য দিতে চাচ্ছে সামাজিক সচেতনতামূলক, কেউ ভাবছে নতুন কোনো বড় ব্যান্ড আসছে তাদের পণ্য নিয়ে, আবার কেউ মনে করছেন, আসছে যুগান্তকারী কোনো পরিবর্তন! এমন অনেক জল্পনা কল্পনা চলছে শহরজুড়ে।

কিছু স্থানে দেখা গেছে বিলবোর্ডের সামনে সাধারণ মানুষের সমাগম ও আলোচনা। নানা মুনির নানা মতের মতো, অনেকেই অনেক তথ্য দিচ্ছেন। বিষয়টির কৌতূহল ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মানুষ থেকে মানুষে। তবে কী রহস্য উদ্ধারে আসতে হবে খোদ শার্লক হোমসকে।

কেউ কেউ আবার জানিয়েছেন, বিভিন্ন যোগাযোগ মাধ্যম যেমন- ফেসবুক ইউটিউবেও দেখা দিচ্ছে ৩টি শব্দ Trust, Legacy, Endure আর সেই রহস্যময় রঙিন লাইন। কিন্তু এত উত্তেজনা সত্ত্বেও কেউ খুঁজে পাচ্ছে না সঠিক উত্তর।
বিশেষজ্ঞদের মতে, এটি হতে পারে একটি নতুন লোগো উন্মোচন, ব্র্যান্ড রিব্র্যান্ডিং বা হয়তো কোনো সামাজিক সচেতনতা প্রচারণা। তবে নিশ্চিত কোনো তথ্য এখনো মেলেনি।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রচারণা সাধারণত নতুনত্ব আনার জন্য করা হয়। এটি ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিতে সাহায্য করে। তবে নিশ্চিত কোনো তথ্য এখনো মেলেনি।

শহরবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, এই রেখার পেছনের গল্প জানতে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page