মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

প্রতিদিন একটি লবঙ্গ চিবিয়ে খেলে এই উপকারগুলো পাবেন

লবঙ্গ কেবল স্বাদ ও সুগন্ধই যোগ করে না খাবারে, এটি দারুণ উপকারীও। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী গুণ রয়েছে এই মসলায়। এক টুকরো লবঙ্গ অসুস্থতা এবং সংক্রমণ প্রতিরোধ করতে পারে। প্রতিদিন একটি লবঙ্গ চিবিয়ে খেলে দারুণ কিছু উপকার পাবেন। জেনে নিন সেগুলো কী কী।অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস
লবঙ্গে ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক যৌগ এবং ইউজেনলসহ আরও কিছু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো কোষকে মুক্ত র‍্যাডিক্যাল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে, প্রদাহ কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে। ক্যানসার, হৃদরোগ এবং স্নায়বিক ব্যাধিসহ দীর্ঘস্থায়ী অসুস্থতা প্রতিরোধ করে লবঙ্গ।
সংক্রমণ থেকে রক্ষা করে
লবঙ্গের অন্যতম প্রধান সক্রিয় রাসায়নিক হলো ইউজেনল, যা লবঙ্গ তেল নামে পরিচিত। এর অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য বিভিন্ন অসুস্থতা থেকে রক্ষা করে। ট্রেস এলিমেন্টস অ্যান্ড মিনারেলস জার্নালে প্রকাশিত একটি গবেষণা বলছে, লবঙ্গের তেল শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়াতে পারে। প্রতিদিন লবঙ্গ চিবিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। লবঙ্গের তেল অ্যান্টিসেপটিক হিসেবে ভালো কাজ করে।

দাঁতকে সুস্থ রাখে
প্রতিদিন লবঙ্গ চিবিয়ে খেলে ভালো থাকে দাঁতও। এর ব্যথানাশক গুণ দাঁতের ব্যথা কমাতে এবং মুখের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে। ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের একটি রিপোর্ট বলছে এমনটাই।

লিভার পরিষ্কার করে
লবঙ্গ নতুন কোষ গঠনে সাহায্য করে। এছাড়া এর উপকারী উপাদান লিভারকে ডিটক্সিফাই করে এবং ইউজেনল এবং থাইমলের মতো বিভিন্ন সক্রিয় উপাদানের মাধ্যমে সুরক্ষা প্রদান করে লিভার ভালো রাখে।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণকারী হরমোন ইনসুলিন লবঙ্গের নির্যাসের মতোই কাজ করে। টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা নিয়মিত লবঙ্গ খেলে উপকার পাবেন। লবঙ্গ ডায়াবেটিস প্রতিরোধেও সাহায্য করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page